চুয়াডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার সদর উপজেলায় ধান ও সব্জির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হল রুমে এসব বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান।

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।

আলোচনা সভা শেষে ২০২৫-২৬ অর্থ বছরের উফশী আমন ধানের ১ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৩ হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে সবজি উপকরণ দেয়া হয়। সবজির উপকরণের মধ্যে রয়েছে ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি, কলমি শাক, হাইব্রিড লাউ, হাইব্রিড চাল কুমড়া, পুইশাক, হাইব্রিড বেগুন, হাইব্রিড শশা ও মিষ্টি কুমড়া বীজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights