কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের সদর উপজেলার কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর এবং একইসাথে একটি গোডাউনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আইন লঙ্ঘনের দায়ে কেতার মোড় সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি সতর্কতামূলকভাবে গোডাউন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ উপস্থিতদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় আইন মেনে চলার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights