ইংরেজি বিভাগের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
ফেনী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেনের বিরুদ্ধে একাধিক ব্যাচের শিক্ষার্থী নানা অভিযোগে কর্তৃপক্ষের কাছে পৃথক লিখিত অভিযোগ করেছেন। তারা এ বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন।

লিখিত অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক নিয়মিত ক্লাস গ্রহণে অনিয়ম, নির্ধারিত সিলেবাস সম্পন্ন না করা ও অপ্রাসঙ্গিক কথা বলা, ক্লাসে অপেশাদার ও অসম্মানজনক ভাষা ব্যবহার, শিক্ষার্থীদের প্রকাশ্যে হেয় করা, তাদের পেশা ও পোশাক নিয়ে সমলোচনা, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন মূল্যায়নে অসঙ্গতি এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করেছেন। কিছু অভিযোগে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, একাডেমিক পরিবেশকে ভীতিকর করে তোলা এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও উপাচার্য দেশের বাইরে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights