হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় আওয়ামী লীগ নেতা শওকত আলী বিশ্বাস
” হুসাইন কবীর সুজন ”
ঝিনাইদহ কালীগঞ্জ ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট ব্যাবসায়ীক, সমাজ সেবক শওকত আলী (৪৮) গত সোমবার যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি কাদিরকোল গ্রামের মৃত ইজ্জত আলী বিশ্বাসের সেজো পুত্র ছিলেন। গত কাল সকাল ১১ টার সময় নিজ গ্রামে কাদিরকোল স্কুল মাঠে সকাল টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি ১ ছেলে ও এক মেয়ে ও আত্মীয় সজন সহ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাযায় হাজারো মানুষের উপস্থিতিতে তার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী অনেকে সৃতিচারণ করেন এবং আত্মার মাগফিরাত কামনাই দোয়া করেন।
