৫ মামলায় নীরবের জামিন, তবে এখনই মিলছে না মুক্তি

অনলাইন ডেস্ক

নাশকতার পাঁচ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট তাকে পৃথক আবেদনে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী ইউনুস আলী রবি।
আইনজীবী ইউনুস আলী রবি জানান, ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর তেজগাঁও, পল্লবী ও মিরপুর থানায় দায়ের হওয়া নাশকতার ৫ মামলায় হাইকোর্ট যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে নীরবকে জামিন দিয়েছেন। এই ৫ মামলাসহ এখন পর্যন্ত মোট ১২ মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে আরও মামলা থাকায় তিনি এখন জামিনে মুক্তি পাচ্ছেন না।

গত ৫ মার্চ শনিবার বিকালে রাজধানীর তেঁজগাও এলাকার এফডিসির পাশ থেকে নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights