জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক

কক্সবাজার প্রতিনিধি

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস ও শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে শহীদ ওয়াসিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডেরও বিচার করা হবে বলেও এসময় তিনি উল্লেখ করেন।

পরে শহীদ ওয়াসিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক হত্যাকারী ও হত্যার নির্দেশদাতার বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি অতীতে সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলোরও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার বক্তব্য রাজনৈতিকভাবে টিকে থাকার একটি প্রচেষ্টা মাত্র বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights