কক্সবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পৃথক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামি হামিদ মোস্তফা প্রকাশ ফুক্কা (৩০) কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪৬ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। অপর গ্রেফতারকৃত রশিদুল ইসলাম (৩০) রঙ্গিখালী এলাকার আবুল হোসেনর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি হামিদ মোস্তফা মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার একটি মাদক আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামি রশিদুল ইসলামকে ১৫ জুলাই রাত ৮টায় টেকনাফের রঙ্গীখালী থেকে গ্রেফতার করেছে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights