কিশোরীকে গণধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুহুল আমিন আকন (২৯) চরমোনাই ইউপির ইছাগুড়া গ্রামের বাসিন্দা জামাল আকনের ছেলে।

কোতয়ালী মডেল থানার ওসি আল-মামুন উল ইসলাম বলেন, গত ১০ জুলাই আনুমানিক ১২/১৩ বছর বয়সী কিশোরীকে তিনজন গণধর্ষণ করেছে। এ ঘটনায় বুধবার দুপুরে কিশোরীর মা থানায় এসে অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। রাতে মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী তাকে শনাক্ত করেছে।

মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ১০ জুলাই সন্ধ্যায় প্রকৃতির ডাকে ঘরে বাইরে বের হওয়া কিশোরীকে মুখ চেপে ধরে ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে প্রতিবেশি ইলিয়াসের ঘরে দোতলায় নিয়ে যায়। সেখানে নিয়ে ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন ভোর ৫টা পর্যন্ত কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় কিশোরীর কানে থাকা দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে কিশোরীকে ভোর রাতে বাড়ির পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে সুস্থ করে মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights