চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় দোলন কান্তি দে সুমন (৫২) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় একই এলাকার মো. রুবেল (৩০) নামে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সুমন নিহত হন।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights