নড়াইলে ছাত্রশিবিরের আয়োজনে আন্তঃগ্রাম ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াইল পৌরসভার ২নং বরাশুলা ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ৪ দলীয় আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাটি বরাশুলা শিশু সদন কমপ্লেক্স মাদ্রাসার মাঠে পরিচালিত হয়।

এসময় প্রধান অথিতির বক্তব্যে নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,সমাজে মাদক নির্মুলের জন্য সুধু পুলিশের উপর ভরসা করলে হবে না,যুবসমাজকে একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।আমরা যদি পারিবারিক ও সামাজিক ভাবে সচেতন হয় এবং যুব সমাজ যদি জেগে উঠে তাহলে আমার বিশ্বাস মাদকের হাত থেকে আমাদের এই ২ নং ওয়ার্ড বাসি পরিত্রান পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ, নড়াইল জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি এস এম সালাউদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ রোমান শেখ, নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভাটিয়াপাড়া ও বরাশুলা এই দুটি দল।নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-১ সমতায় গেলে খেলাটি টাইব্রেকার অব্দি গড়াই । টাইব্রেকারে বরাশুলাদলটি ৩-২ গোলে জয়লাভ করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights