ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ২ মার্কি সেনা নিহত

অনলাইন ডেস্ক

জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ১৭ জুলাই এই হামলার ঘটনা ঘটে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাহিনী ও তাদের মিত্রশক্তি যখন ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করছিল, ঠিক তখনই এই হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর চারজন মার্কিন সেনাসদস্যকে জর্ডানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তবে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া ছোটখাটো আঘাত পাওয়া অন্যান্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত করার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত প্রকাশ করা হবে না।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights