রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুরের হামিদুল ইসলাম (৪০) এবং নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জের সুশান্ত। পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. এ কে এম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে রেলক্রসিং পার হচ্ছিল মোটরসাইকেল নিয়ে দুই আরোহী। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights