জর্ডানের কোচ হলেন বাদু জাকি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের প্রথম রাউন্ডে হতাশাজনক বিদায়ের পর বাদু জাকিকে এক বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জর্ডান। তিনি তারই স্বদেশি জামাল সেলামির স্থলাভিষিক্ত হলেন।

এক বিবৃতিতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, জাকি দলের আসন্ন প্রতিযোগিতাগুলোতে নেতৃত্ব দেবেন এবং ২০২৭ সালের শুরুর দিকে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপই হবে তার প্রধান লক্ষ্য। খেলোয়াড় হিসেবে জাকি ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে মরক্কো দলকে নেতৃত্ব দিয়ে ‘রাউন্ড অফ ১৬’ বা শেষ ষোলো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।

পরবর্তীতে তিনি ২০০৪ সালে মরক্কো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন এবং সুদান ও নাইজার জাতীয় দলেরও কোচ হিসেবে কাজ করেছেন। ক্লাব পর্যায়ে তিনি মরক্কোর বেশ কয়েকটি দলের দায়িত্ব সামলেছেন, যার মধ্যে রয়েছে উইদাদ কাসাব্লাঙ্কা, ফাতহ ইউনিয়ন স্পোর্ট, কাউকাব মারাকেশ এবং ইত্তিহাদ তাঞ্জিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights