সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় একটি মাছের ঘের থেকে সুমন হোসেন (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকালে উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন ‌‘কেসমতের মাছের ঘের’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ জানান, সকালে ডীপের মাঠ এলাকার ওই মাছের ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights