আইসিসির জুন মাসের সেরা নাথান
অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে স্মরণীয় এক সিরিজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।
লর্ডসে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জিতে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে কিউইরা। নিউজিল্যান্ডের এমন বীরত্বমাখা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিউই পেসার নাথান স্মিথ। ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন নাথান, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট তুলেছিলেন নাথান স্মিথ। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ৬/৭০ পান এই পেসার। ম্যাচে নিজের ক্যারিয়ারসেরা বোলিংটাও করেছিলেন। তবে দল হেরেছিল।
দ্বিতীয় ম্যাচে বল হাতে মাত্র ১ উইকেটের সাথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৮ রানের ইনিংস খেলেন নাথান স্মিথ। পরে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে তোলেন ৪ উইকেট। কিউইরা নেয় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তোলেন নাথান। দলও তুলে নেয় দারুণ এক জয়। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড।
৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন নাথান স্মিথ, সাথে জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।
