শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব’র আয়োজনে পৌরসভা অডিটোরিয়াম এই দ্বৈত কবিতা আবৃত্তি দাহনকাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের উচ্চারণশিল্পীরা দ্বৈত কবিতা আবৃত্তি করেন।
অদ্বিতীয়া পাল, দেবাশীষ দাস, খাদিজা আক্তার রিয়া ও আনিকা হোসেনের আবৃত্তি ও উপস্থাপনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, শুভ দাশগুপ্তের প্রেম, নির্মলেন্দু গুণের ক্ষেতমজুরের কাব্য, কাজী নজরুল ইসলামের অভিশাপ, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি, পরিচয় কবিতা আবৃত্তি করা হয়।
এছাড়া দেবাশ্রিতা ভট্টাচার্য, মৌনতা দেবনাথ, অন্বেষা ধর, রাজশ্রী হালদার রাজন্যা, শ্রেয়সী পাল, কাজী মাহদী ইসলাম, স্পর্শিয়া বৈদ্য, শ্রেষ্ঠা গোস্বামী, প্রিয়ন্তী দেবনাথ, দিব্যশ্রী ভট্টাচার্য, দেবার্ঘ্য ভট্টাচার্য,রত্নদ্বীপ রায়, মৃত্তিকা ধর, আদিলা হোসেন, আদিবা হোসেন, সৃষ্টি গাইন পূর্ণশ্রী কর পুরকায়স্থ, আদৃতা দেব, সিয়াম খন্দকার, রাইয়ান জামাল, শিশির চন্দ্র দাস, অভিমন্যু পাল অরিত্র, অনন্তশ্রেষ্ঠা শীল, অরিত্রিকা রায় চৌধুরীসহ অন্য আবৃত্তিকাররা রুদ্র গোস্বামী, জায়িদ হোসেন তানু, সাদাত হোসাইনসহ বিখ্যাত কবিদের দ্বৈত কবিতা আবৃত্তি করেন।
শেষে ১৪৩২ উৎসবের বিভিন্ন বিভাগের সেরাদের নিয়ে ফেইসবুক পেইজে আয়োজিত প্রতিযোগিতায় ৬জন সেরা আবৃত্তিকারকে পুরস্কার দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী জলি পাল, সাংবাদিক দীপঙ্কর ভট্টাচার্য লিটন ও উজ্জ্বল কুমার দাস।
শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সভাপতি দেবাশীষ দাস বলেন, ‘শুদ্ধ উচ্চারণের জন্য শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের এই আবৃত্তি চর্চা চালিয়ে যেতে আমরা দৃঢ়প্রত্যয়ী।’
