জেলের জালে ধরা পড়ল সোলজার ফিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ‘সোলজার ফিশ’ নামে একটি বিরল সামুদ্রিক মাছ। চার দিন আগে এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি ইদ্রিস মিয়ার জালে গভীর সমুদ্রে এটি ধরা পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য মাছের সঙ্গে আলীপুর মৎস্য বন্দরের মেসার্স সিফাত ফিশ আড়তে ওই মাছ আনা হয়। মাঝি ইদ্রিস মিয়া জানান, তারা গভীর সমুদ্রে গিয়ে জাল ফেলে। পরে জাল তোলার সময় অন্য মাছের সঙ্গে সোলাজার ফিশ উঠে আসে। তবে তার জালে এ ধরনের মাছ এই প্রথম ধরা পড়েছে। মোসার্স সিফাত ফিশের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, আগে কখনো এমন মাছ দেখিনি, দেখতেও খুব সুন্দর। তাই বরফে সংরক্ষণ করে রাখা হয়েছে। ব্রু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ড ফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সোলজার ফিশের বৈজ্ঞানিক নাম গুৎরঢ়ৎরংঃরং সঁৎফলধহ, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে পাওয়া যায়। তিনি বলেন, মাছটি সাধারণত ৫ থেকে ২০০ মিটার গভীরতায় প্রবালপ্রাচীর, পাথুরে তলদেশ ও গুহাময় এলাকায় বসবাস করে। ছোট মাছ, চিংড়ি, জুপ্ল্যাঙ্কটন ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী এ মাছের প্রধান খাদ্য। বাংলাদেশের উপকূলে এটি খুব ঘন ঘন ধরা না পড়লেও বৈশ্বিকভাবে এ মাছ বিরল নয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সোলজার ফিশ মূলত গভীর সমুদ্রের প্রবালপ্রাচীর ও পাথুরে পরিবেশে বসবাসকারী একটি সামুদ্রিক প্রজাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights