রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৭০৪৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫২.৫ গ্রাম ৪৩২ পুরিয়া হেরোইন ও ৫১৮০ মি.লি. দেশি জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।
