‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
‘সুপার’ বা ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ১০ থেকে ২০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (এএফডিবি)।

এএফডিবির জলবায়ু পরিবর্তন ও সবুজ প্রবৃদ্ধি বিভাগের পরিচালক অ্যান্থনি নিয়ং সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এল নিনোর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) গড়ে ১ থেকে ২ শতাংশ কমে যেতে পারে।

এল নিনোর প্রভাবে আফ্রিকায় তীব্র খরা, বন্যা ও ঝড়ের আশঙ্কা রয়েছে। এতে খাদ্য ও পানির নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি কৃষি, মৎস্য ও অবকাঠামো খাতেও বড় ধরনের ক্ষতি হতে পারে। ইতোমধ্যে আফ্রিকার কৃষকরা প্রায় ৩৩০ মিলিয়ন ডলার আয় হারিয়েছেন বলে জানিয়েছে এএফডিবি।

নিয়ং বলেন, জলবায়ু দুর্যোগ মোকাবিলায় আগামী ১২ মাসে আফ্রিকার ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত অভিযোজন অর্থায়ন প্রয়োজন হতে পারে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের ঘাটতি রয়েছে প্রায় ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলার।

এদিকে খরা ও অন্যান্য দুর্যোগের কারণে ব্যাপক অভিবাসনের আশঙ্কাও রয়েছে। এএফডিবি সম্ভাব্যভাবে সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, মালি, বুরুন্ডি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নাইজেরিয়াকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights