সিলেটে অর্ধশত মোবাইল ফিরে পেলেন মালিকেরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে হারানো প্রায় অর্ধশত মোবাইল ফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিকেরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মোবাইলগুলো উদ্ধার করে রবিবার দুপুরে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এসএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে সিলেট মহানগর এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। এর মধ্যে ৪৪টি ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ২৭৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights