ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ বঙ্গভবনে অফিস করবেন
নিজস্ব প্রতিবেদক
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আজ বঙ্গভবনে প্রথম অফিস করবেন। জাতীয় সংসদের বাসা থেকে দুপুর ১২টায় বঙ্গভবনে পৌঁছাবেন। বঙ্গভবন-সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। হাফিজ উদ্দিন আহমদ রবিবার বেলা সাড়ে ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লেখেন এবং তাতে সই করেন। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানরাসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে ফিরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
