মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলির ঘটনায় একজন নিহত

অনলাইন ডেস্ক
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪২ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। দুজনেরই বয়স ৩৯ বছর। সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার এ ঘটনা ঘটে। মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় এ ঘটনাকে ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এ জায়গা জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত।

হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এ জায়গা জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত।

মেক্সিকোর রাজধানীতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। যদিও রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights