ফ্রান্সের নতুন কোচ জিদান
স্পোর্টস ডেস্ক
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। বিদায়ী কোচ দিদিয়ে দেশমের স্থলাভিষিক্ত হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
