বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে জোন কমান্ডার
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত রোগীদের পরিদর্শন করেছেন বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় তিনি বান্দরবান সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন হাম রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, হামে আক্রান্ত রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের ‘মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস)’-এর মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সুবিধাও প্রদান করা হবে।
