ইরানের কাজেরুন ও কিশ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারস প্রদেশ এবং পারস্য উপসাগরের কিশ দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ফারস প্রদেশে কাজেরুন শহরের উপকণ্ঠের একটি এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে কিশ দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে তাসনিম। তবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, হামলার পরও কিশ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এবং যাত্রীবাহী ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights