রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বনানীতে নিজ বসতঘর থেকে ইমরান হোসেন অনিক (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ইমরান হোসেন অনিক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, শুক্রবার ভোর ৫টার দিকে কড়াইল জামাইবাজার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়ার দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights