সিংড়ায় সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে পুলিশের এক বিশেষ অভিযানে দমদমা সুইচগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উত্তর দমদমা গ্রামের বাসিন্দা।

আওয়ামীলীগ নেতা মিজান অনলাইন মিটিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ করে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার মিজানের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights