ঢামেকে অজ্ঞাত ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে নারীর (অনুমানিক ৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচে ওই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও ঢামেক পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights