কুতুবদিয়ায় পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে ওয়াহিয়া (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আজম কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহিয়া ওই এলাকার বাসিন্দা জসিমের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ২টা ৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া তারিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights