হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে নেই বুমরাহ

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের বোলার জাসপ্রিত বুমরাহ। এর আগে জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়।

বেঙ্গালুরুতে বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে তাকে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে রাখা হয়েছিল। তবে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে লর্ডসের ওয়ানডে ম্যাচটি মিস করা বুমরাহ পুনর্বাসন প্রক্রিয়ার সময়ও অস্বস্তি বোধ করছিলেন। তাই শেষ পর্যন্ত তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বুমরাহ ছিটকে যাওয়ায়ভারতের টেস্ট দলের জন্য বড় এক ধাক্কা, বিশেষ করে এমন এক সময়ে যখন দলটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং গত দুই বছরে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ হেরেছে। পাশাপাশি দেশের বাইরেও তাদের ফলাফল ছিল মিশ্র। বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় টেস্ট বোলার বুমরাহর কাজের চাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূলত অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির সময় পিঠে চোট পাওয়ার পর থেকেই এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সেই কাজের চাপ ব্যবস্থাপনার অংশ হিসেবেই গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাত্র তিনটিতে তিনি খেলেছিলেন। এরপর আইপিএলের ঠিক পরপরই আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights