জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত
অনলাইন ডেস্ক
জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। রবিবার এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে সারাদেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৩৫.৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ৩৭.৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় ০.০৫ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
