জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী গণমিছিল

অনলাইন ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের প্রত্যাশামাফিক সংস্কারে দাবিতে দেশের সকল জেলায় একযোগে গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশের সকল জেলায় এ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের প্রত্যাশামাফিক সংস্কারে দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল জেলায় একযোগে গণমিছিল করবে।

ঢাকায় পল্টন মোড়ে সকাল ১১টা থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে, সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights