ব্রাহ্মণবাড়িয়ায় ‘গানে গানে জুলাই’ আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিশুশিল্পীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কামরান হাসান বলেন, জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি আত্মমর্যাদা, সাহস এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। জুলাইয়ের চেতনাকে ধারণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক পীযূষকান্তি আচার্য, মনিকা আচার্যসহ শিল্পকলা একাডেমির শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights