বার্সেলোনা ছেড়ে আয়াক্সে স্টেগেন

স্পোর্টস ডেস্ক

মার্ক আন্দ্রে টের স্টেগেনকে নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে বার্সেলোনা। জার্মান গোলরক্ষককে এক বছরের জন্য ধারে ছেড়ে দিয়েছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার মূল একাদশে জায়গা হারানো এবং তার বড় বেতন—দুই কারণে টের স্টেগেনকে নিয়ে সমস্যায় ছিল ক্লাব কর্তৃপক্ষ। তাকে দলে রাখার পরিবর্তে নতুন ঠিকানা খুঁজছিল স্প্যানিশ জায়ান্টরা।

চলতি বছরের জানুয়ারিতে টের স্টেগেনকে ধারে জিরোনায় পাঠিয়েছিল বার্সেলোনা। তবে সেখানে মাত্র দুই ম্যাচ খেলেই চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।

এদিকে, জিরোনা চলতি মৌসুমে লা লিগা থেকে অবনমিত হওয়ায় টের স্টেগেন একটি বিরল রেকর্ডের অংশ হয়েছেন। একই মৌসুমে এক দলের হয়ে লিগ শিরোপা এবং অন্য দলের হয়ে অবনমনের অভিজ্ঞতা পাওয়া প্রথম খেলোয়াড় তিনি।

বার্সেলোনা জানিয়েছে, টের স্টেগেনকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ধারে নিতে আয়াক্সের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মান গোলরক্ষকের নতুন ঠিকানা হতে যাচ্ছে নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights