ঝালকাঠিতে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় দিঘি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে এ ঘটনায় ওই উপজেলার বদনিকাঠি গ্রামের মৃত নুরু’র ছেলে সাকিবকে (২২) আসামি করে ছাত্রীর বাবা রাজাপুর থানায় মামলা দায়ের করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বাইপাস মোড় সংলগ্ন দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

সাকিব বাইপাস এলাকার বাহারুলের ছোট ভাই এবং বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসের হেলপারী করতো। মামলা হলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই সাকিব। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ওই স্কুলছাত্রী তার খালবাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় স্কুলছাত্রীকে একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই তরুণকে সাবু হাওলাদারের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান বলেন, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তবে তাকে এখনও (শনিবার বিকেলে সাড়ে ৫টা) গ্রেফতার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights