জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম , দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, পরিকল্পনা সম্পাদক মো. নাইমুর রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাতুল কুমার শীল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি মোল্যা, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সাবিহা তুল লামিয়া, নির্বাহী সদস্য তাছলিমা আক্তার, জেরিন, বৈশাখী, তৌফিকা, সিয়াম, রাকিবুল ইসলাম, দুর্লভ সাহা, বর্ষা, শাহানাজ, রবিউল, মাইশা, সারিক জামান, আলিমুন আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights