হঠাৎ আইপিএল ছাড়লেন নরকিয়া
অনলাইন ডেস্ক
আইপিএলে এবারের আসরের শুরুটা ভালো কাটছে না দিল্লি ক্যাপিটালসের। প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতে হেরেছে মুস্তাফিজুর রহমানের দল। শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেও তলানিতেই আছে দলটি। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এল দিল্লি শিবিরে।
আইপিএলের মাঝ পথে হঠাৎ করেই পারিবারিক কারণে দেশে ফিরতে হয়েছে তাদের প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়ার। শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারই সাউথ আফ্রিকার ফ্লাইট ধরেছেন এই পেস তারকা।
দিল্লির খেলা ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই দলটির একাদশে ছিলেন নরকিয়া। যদিও বল হাতে খুব বেশি আলো ছড়াতে পারেননি তিনি। বল হাতে নিয়েছেন কেবল ৭ উইকেট।
