মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সামুদ্রিক চলাচলের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শুক্রবার ভোরে ফরাসি প্রেসিডেন্টের কাছ থেকে সৌদি যুবরাজ ফোনালাপটি পান।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ফোনালাপে আঞ্চলিক বিভিন্ন ঘটনাপ্রবাহ, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার প্রচেষ্টা এবং সামুদ্রিক নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন।
আলাপে দুই নেতা সৌদি আরব ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার স্থিতি এবং তা আরও সুদৃঢ় করার উপায় নিয়ে পর্যালোচনা করেন।
তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও একে অপরের সঙ্গে মতবিনিময় করেছেন।
এছাড়া, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সৌদি লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন।
সূত্র: সৌদি গেজেট।
