গাইবান্ধায় ব্রহ্মপুত্র-ঘাঘট-করতোয়ার নদীর পানি বৃদ্ধি, কমেছে তিস্তার, নেই বন্যার শঙ্কা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ব্রহ্মপুত্র-ঘাঘট-করতোয়ার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে কমেছে তিস্তা নদীর পানি। এসব নদ-নদীর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কমছে। এতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। তবে এখনও এসব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে।

শুক্রবার (৭ আগস্ট) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিকেল ৩ টার তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৪৪ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৩ সেমি, ঘাঘট নদের পানি ২৭ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩২ সেমি, করতোয়া নদীর পানি ৪৯ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৯৬ সেমি এবং তিস্তা নদীর পানি ২৪ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসাীমার ৩৬ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।

এদিকে জেলার সবগুলো নদ-নদীগুলোর পানি কখনো কমছে, আবার কখনো বাড়ছে। তবে চলমান এই বন্যার মৌসুমে এখন পর্যন্ত গাইবান্ধায় কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, জেলার নদ-নদীর পানি কখনো রাড়ছে আবার কমছে। তবে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় আপাতত বন্যা হওয়ার শঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights