সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ-তাঁতীলীগের দুই নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩৫) এবং সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড তাঁতীলীগের প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম রাজা (৩৫)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমানকে বন্দর থানার সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে এবং রাজিবুল ইসলামকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights