মায়ের জানাজা পড়ালেন এমপি সরোয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মমতাময়ী মা খাদিজা নুরের (৮৬) জানাজা পড়ালেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। শনিবার রাত ৯টায় মরহুমার নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার পর মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ হাসান মাইজভান্ডারি।
জানাজায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, পটিয়ার এমপি এনামুল হক এনাম, মিরসরাইয়ের এমপি নুরুল আমিন, রাউজানের এমপি হুম্মাম কাদের চৌধুরী, সিডিআইয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাজ্জাদানশীন সৈয়দ হাসান মাইজভান্ডারি, সৈয়দ শহিদ উদ্দিন মাইজভান্ডারি, ইউএনও সাঈদ মো. ইব্রাহীম, সাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছালাহ উদ্দিন, মির্জা মো. আকবর, কাজী সালা উদ্দিন, কর্নেল আজিম উল্লাহ বাহার, ডা. খুরশিদ জামিল, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, আহমেদ হোসেন তালুকদার, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
এদিকে খাদিজা নুরের মৃত্যুতে বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কেন্দ্রীয় বিএনপি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন খাদিজা নুর। তিনি এমপি সরোয়ার আলমগীরের মা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
