যশোরে আইনশৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, যশোর:

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যশোর সীমান্তপথে অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান ও জাল টাকার প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার জন্যও বলা হয়েছে।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেক হাসান। এতে যোগ দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ।

সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। এছাড়া সড়কে দুর্ঘটনা ও যানজট কমানো, বাজার তদারকি জোরদার করা, মোবাইল কোর্ট চালু রাখা এবং বাল্যবিয়ে ও শিশু নির্যাতন রোধে করণীয় নিয়েও আলোচনা হয়। নগরীকে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রাখা এবং মার্কেটগুলোতে সিসি ক্যামেরা সচল রাখতেও সিদ্ধান্ত হয় সভায়।

একইসাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব সংশ্লিষ্ট বাহিনী ও দপ্তরকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights