ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদ নেন এবং নৌকায় বসে হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন।

ভীমরুলীর ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারে করে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights