রাজবাড়ীতে গির্জায় চুরির অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী শহরের কলেজপাড়ায় একটি গির্জায় চুরির অভিযোগ উঠেছে। রবিবার সকালে প্রার্থনা করতে এসে গির্জার ভেতরের জানালা ভাঙা দেখতে পান সংশ্লিষ্টরা।
গির্জা কর্তৃপক্ষ জানায়, চোরেরা গির্জার ভেতর থেকে চারটি সিলিং ফ্যান, একটি পানির মোটর ও একটি স্পিকার নিয়ে গেছে। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়।
গির্জার সাধারণ সম্পাদক শেমসন দে রবিন বলেন, রাজবাড়ীতে আমাদের ১১টি পরিবার বসবাস করেন। সকালে প্রার্থনা করার সময় চুরির ঘটনাটি জানা যায়। তিনি বলেন, ২৬ আগস্ট (রবিবার) প্রার্থনা শেষে গির্জা বন্ধ করে রাখা হয়। রবিবার সকালে প্রার্থনার সময় গির্জায় চুরির বিষয়টি আমাদের সামনে আসে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, ঘটনাটি আমাদের নজরে আসছে। কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি তদন্ত করবে।
