সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া।

এর আগে, সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

গতকাল রবিবার সৌদি আরবের ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ওই কারখানায় কাজ করতেন তারা।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights