এসডিজি ভিলেজ হিসেবে নতুন যাত্রা নাফানগরের

দিনাজপুর প্রতিনিধি

টেকসই উন্নয়ন লক্ষমাত্রা(এসডিজি) অর্জনের অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি গ্রাম হিসেবে উদ্বোধন করা হয়েছে। সোমবার(১০ আগস্ট) দুপুরে দেশের ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্প হিসেবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষ্যে নাফানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রকল্পের আওতায় নাফানগর গ্রামকে টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো, উন্নত সেবা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পরিকল্পনার মাধ্যমে একটি আদর্শ এসডিজি গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় আদিবাসী মেয়ে আরতী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান, সহকারী কমিশনার(ভূমি) মো. সাজিদ তানভি শোভন, বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহানসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights