টাটা সনস-এর চেয়ারম্যানের পদত্যাগ
অনলাইন ডেস্ক
টাটা গ্রুপের মূল হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সনস-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এন চন্দ্রশেখরন। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি প্রফিট।
আগামী ১৮ আগস্ট টাটা সনস-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই তার এই আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যবসাপ্রতিষ্ঠানটিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এলো।
সূত্র জানিয়েছে, তিনি নতুন করে এই পদে পুনর্বহালের প্রস্তাব নাও গ্রহণ করতে পারেন। নির্ধারিত মেয়াদের আগেই তার চেয়ারম্যান পদ ছাড়ার এই সিদ্ধান্ত টাটা গ্রুপে এক অপ্রত্যাশিত নেতৃত্বের সংকটের দিকে ঠেলে দিল। শেয়ারহোল্ডারদের সাথে বেশ কিছুদিন ধরে চলতে থাকা অভ্যন্তরীণ টানাপোড়েনের জের ধরেই এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
