মায়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

ভোলা প্রতিনিধি

বাংলাদেশ থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারে তোলার সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে চরফ্যাশন থানার পুলিশ। পাচারের সঙ্গ জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন চরফ্যাশনের পারভেজ, নোয়াখালীর সিরাজ, সোহেল ও শাহারাজ। জব্দ করা হয়েছে সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার।

চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, সার পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ আজ বুধবার রাত দুইটার দিকে চরফ্যাশন বেতুয়া ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে গিয়ে দেখা যায় ট্রাক থেকে বড় একটি মাছ ধরার ট্রলারে সার তোলা হচ্ছে। এ সময় সময় পুলিশ ২৯৩ বস্তা সার জব্দ করে এবং চারজনকে আটক করে। ট্রাক ড্রাইভার পুলিশ পৌছানোর আগেই পালিয়ে যায়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা ট্রাক ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights