হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর ‌‌‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন এক রোগী আত্মহননের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

মৃত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুরের খোয়াজ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, আলমগীর নামের ওই রোগী হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৫ম তলার ৩৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights