ঝিনাইদহে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবী চেক হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বেসরকারি বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের সদস্যদের মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এম এ মজিদ। সেসময় বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের সিইও এম এম মনিরুল আলম, ডিএমডি ও প্রকল্প প্রধান মো. ওমর ফারুক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, শুভানুধ্যায়ী, সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights